Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতে বাংলাদেশি হিমায়িত পণ্যের আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩

কুয়েতে বাংলাদেশি হিমায়িত পণ্যের আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

কুয়েত বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়েত সরকার ১৫ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।  

এর ফলে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা আবারো এসব পণ্য আমদানি করতে পারবেন। দূতাবাস জানিয়েছে, সংশ্লিষ্ট সব বাংলাদেশি ব্যবসায়ীকে এ বিষয়ে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।  

কুয়েতের এই সিদ্ধান্তকে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বাংলাদেশি পণ্যের বাজার আবারো প্রসারিত হবে এবং প্রবাসী ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।  

বাংলাদেশ দূতাবাস বলেছে, এ পদক্ষেপ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশি কৃষক ও উৎপাদকরা আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের চাহিদা বাড়াতে পারবেন।

Logo