ডিসেম্বরের ১৬ দিনে এসেছে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২০
চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ১৭ ডিসেম্ব এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স। শুধু ১৬ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।
মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ
- নভেম্বর ২০২৫: সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার
- অক্টোবর ২০২৫: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার
- সেপ্টেম্বর ২০২৫: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার
- আগস্ট ২০২৫: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার
- জুলাই ২০২৫: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার
২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
logo-1-1740906910.png)