Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ভিসা আপডেট

অস্ট্রেলিয়ার ভিসায় কঠোর নিয়ম, কঠিন হচ্ছে চরিত্র যাচাই প্রক্রিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৫০

অস্ট্রেলিয়ার ভিসায় কঠোর নিয়ম, কঠিন হচ্ছে চরিত্র যাচাই প্রক্রিয়া

আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অস্ট্রেলিয়ায় ভিসা প্রত্যাখ্যান ও বাতিলের ক্ষেত্রে আরো কঠোরভাবে যাচাই করা হবে আবেদনকারীর আচরণ ও চরিত্রগত বিষয়গুলো। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে পারিবারিক সহিংসতা, ঘৃণামূলক অপরাধ, সহিংসতায় উসকানি, মাদকসংক্রান্ত গুরুতর অপরাধ এবং অভিবাসন আইন না মানার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

অর্থাৎ, কোনো ব্যক্তি অস্ট্রেলিয়ার জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারেন বলে বিবেচিত হলে, তার ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ আরো কঠোর অবস্থান নিতে পারবে।

একই সঙ্গে অস্ট্রেলিয়ায় ওই ব্যক্তির পরিবার, সামাজিক সম্পর্ক কিংবা ব্যবসায়িক যোগাযোগ থাকার বিষয়টি আগের তুলনায় কম গুরুত্ব পাবে। তবে মনে রাখতে হবে, শুধু অপরাধের রেকর্ড থাকলেই সবার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না; প্রতিটি ঘটনা সংশ্লিষ্ট আইন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।

তাই অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা থাকলে কিংবা বর্তমানে দেশটিতে ভিসা নিয়ে বসবাস করলে নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অভিবাসন আইন মেনে চলতে হবে।

Logo