উচ্চশিক্ষার খবর
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কড়াকড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন আসছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার সময় তাদের স্বামী-স্ত্রী বা সন্তানকে অস্ট্রেলিয়ায় সঙ্গে নেওয়ার সুযোগ হারাতে পারেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ঘোষিত অভিবাসন সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশের শিক্ষার্থী এবং পিএইচডির মতো নির্দিষ্ট কোর্সে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে। অস্ট্রেলিয়ায় থাকা শিক্ষার্থীদের পরিবার, যারা ইতোমধ্যে তাদের ভিসার সঙ্গে যুক্ত, তারা এই পরিবর্তনের আওতায় পড়বেন না।
গত অর্থবছরে অস্ট্রেলিয়া ৩ লাখ ৩৭ হাজার ৪২৭টি শিক্ষার্থী ভিসা দিয়েছে, যার মধ্যে ৪৫ হাজার ৯৯১ জন ছিলেন নির্ভরশীল বা পরিবারের সদস্য। সরকারের লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে দেশটির নেট বিদেশি অভিবাসন প্রায় ৩ লাখ থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে আনা।
logo-1-1740906910.png)