Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

উচ্চশিক্ষার খবর

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের শিকার ভারতীয়রা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের শিকার ভারতীয়রা

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা পেত যে ভারতীয়রা, তারাই এখন ভিসা প্রত্যাখ্যানের শিকার। কিন্তু শুধু ভারতীয় স্টুডেন্টরাই কি এই ঘটনার শিকার, নাকি তালিকায় আছে অন্য দেশও।

অস্ট্রেলিয়ার এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫-২৬  শিক্ষাবর্ষে নেপালি শিক্ষার্থীদের ৫১ শতাংশের বেশি এবং ভারতীয়দের ৪০ শতাংশের বেশি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে। তাহলে চীনের স্টুডেন্টদের কী অবস্থা? চীনা আবেদনকারীদের ক্ষেত্রে এ হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ। অস্ট্রেলিয়ায় বর্তমানে শিক্ষার্থী ভিসায় কঠোর যাচাই-বাছাই চলছে।

আবেদনকারীদের ‘জেনুইন স্টুডেন্ট’ শর্তসহ নিজ দেশের পরিস্থিতি, নির্বাচিত কোর্স, ভবিষ্যৎ মূল্য ও অভিবাসন ইতিহাস বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে কিছু অভিবাসন এজেন্টের অভিযোগ, ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে একই ধরনের ‘কপি-পেস্ট’ ভাষা ব্যবহার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি আবেদন ব্যক্তিগতভাবে এবং নির্ধারিত অভিবাসন আইন অনুযায়ী মূল্যায়ন করা হয়।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে প্রাথমিক শিক্ষার্থী ভিসার ২৪ দশমিক ২ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ২০১৬ সালের জুনে এ হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ।

Logo