উচ্চশিক্ষার খবর ৫ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দুয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:১২
অস্ট্রেলিয়ায় পড়াশোনায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় একটি সুযোগ এসেছে। যারা আগে থেকেই অস্ট্রেলিয়ায় আছেন ও পড়াশোনা শেষ করেছেন এখন প্রয়োজনীয় পেশায় কাজের সুযোগ বা দক্ষতা মূল্যায়ন পাবেন, তাদের পিআর পাওয়ার পথ এখন অনেক বেশি দ্রুত হবে।
পাশাপাশি ‘ওয়ার্কিং হলিডে’ প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ায় এসে চাকরি খুঁজে অনশোরে আবেদন করার সুযোগকেও উৎসাহিত করা হচ্ছে। দেশটির নতুন প্রকাশিত নীতি এখন স্পষ্ট- ‘আগে অস্ট্রেলিয়ায় আসুন, কাজ করুন এবং তারপর স্থায়ী হওয়ার আবেদন জানান।
সিডনির ইমিগ্রেশন কনসালট্যান্ট কাউসার খান দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। তবে নতুন ঘোষণা অনশোর শিক্ষার্থীদের জন্য সুখবর হলেও অফসোর শিক্ষার্থীদের জন্য হতাশার বার্তা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন দিকনির্দেশনা দেশের বাইরে থেকে আবেদনকারী হাজার হাজার মানুষের স্বপ্নকে এক বড়োসড়ো ধাক্কা দিয়েছে। বর্তমান পটভূমিতে রাজনৈতিক চাপ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার অংশ হিসেবেই সরকারের এই তড়িঘড়ি সিদ্ধান্ত। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে অস্ট্রেলিয়ার বাইরে অবস্থানরত দক্ষ পেশাজীবীদের ওপর।
logo-1-1740906910.png)