Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ভয়াবহ শোষণের শিকার অস্থায়ী ভিসাধারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:২১

অস্ট্রেলিয়ায় ভয়াবহ শোষণের শিকার অস্থায়ী ভিসাধারীরা

অস্ট্রেলিয়ায় অস্থায়ী ভিসাধারী অভিবাসীরা ভয়াবহ শোষণের শিকার হচ্ছেন। নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, দুই-তৃতীয়াংশ অভিবাসী শ্রমিককে নিয়মিতভাবে কম বেতন দেওয়া হয়। শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীরাই প্রতি বছর প্রায় ৩.১৮ বিলিয়ন ডলার মজুরি হারাচ্ছেন।

মাইগ্র্যান্ট জাস্টিস ইনিশিয়েটিভের ২০২৪ সালের এক গবেষণায় প্রায় ১০ হাজার অভিবাসী শ্রমিকের অভিজ্ঞতা সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, প্রতি চারজনের একজন শ্রমিককে ঘণ্টায় অন্তত ১০ ডলার কম দেওয়া হয়। অনেকের কাছে কোনো বেতন স্লিপ দেওয়া হয় না, নগদে টাকা দেওয়া হয় এবং প্রকৃত মজুরি গোপন রাখা হয়।

গবেষণায় বলা হয়েছে, কিছু নিয়োগকর্তা শ্রমিকদের শোষণ গোপন করতে নানা কৌশল ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে ভুয়া ব্যবসায়িক নম্বর (ABN) ব্যবহার করে কর্মীদের স্বাধীন ঠিকাদার হিসেবে দেখানো। এতে শ্রম আইন লঙ্ঘন ও বেতন চুরি সহজ হয়।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা পড়াশোনার পাশাপাশি কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিয়মিতভাবে কম বেতন দেওয়ার কারণে তাদের বছরে কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই ক্ষতি শুধু আর্থিক নয়, বরং তাদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে।

গবেষক বাসিনা ফারবেনব্লুম বলেছেন, এই জরিপ শুধু ব্যাপক বেতন চুরি ও চাকরির অনিশ্চয়তা নয়, বরং নিয়োগকর্তারা কীভাবে শ্রমিকদের শোষণ গোপন করেন, সেটিও প্রকাশ করেছে। তিনি আরো বলেন, অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন জরুরি।

Logo