ওমানের মুসান্দাম প্রদেশের দিব্বা ও খাসাব এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাইমস অব ওমানের ৫ নভেম্বরের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে ওমানে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নির্দিষ্ট জাতীয়তা কিংবা কীভাবে তারা দেশটিতে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ওমানের আল ধাহিরাহ গভর্নরেটের একটি পেট্রোলিয়াম কনসেশন এলাকায় অভিযান চালিয়ে এক এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা পুলিশ। তার কাছে বিপুল পরিমাণ সিগারেট ও চিবিয়ে খাওয়ার তামাকজাত পণ্য পাওয়া গেছে। এসব পণ্য অবৈধভাবে বাজারজাত বা পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তবে সে কোন দেশের নাগরিক সেটি জানানো হয়নি।
logo-1-1740906910.png)