Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় নথিবিহীন প্রবাসীদের হুমকি হিসেবে দেখছে ইমিগ্রেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৪০

মালয়েশিয়ায় নথিবিহীন প্রবাসীদের হুমকি হিসেবে দেখছে ইমিগ্রেশন

মালয়েশিয়ায় নথিবিহীন অভিবাসীদের উপস্থিতি জননিরাপত্তা ও শৃঙ্খলার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল নাসুশন ইসমাইল।

তিনি এ সমস্যা সমাধানে জনগণের সহযোগিতা চেয়েছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে আরো বলেছেন, বৈধ নথি নাই এমন কর্মী নিয়োগকারীদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে মালয়েশিয়ায়, আদায় করা হচ্ছে জরিমানাও।

তবে আইন প্রয়োগের দায়িত্ব কেবল ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের বলেও সতর্ক করেছেন তিনি। মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম ১০ মাসে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ২৯ হাজার ৫৯৩ জন নথিবিহীন অভিবাসীর কাছ থেকে ৪১ দশমিক ৭৪ মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করেছে দেশটির অভিবাসন বিভাগ।

একই সময়ে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ২ হাজার ৪৫৯ জন নিয়োগকর্তার কাছ থেকে আদায় করা হয়েছে আরো ৫০ দশমিক ৪ মিলিয়ন রিঙ্গিত। সব মিলিয়ে ৩২ হাজার ৫২ জনের কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছে ৯১ দশমিক ৭৮ মিলিয়ন রিঙ্গিত।

শনিবার (৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি বড় সতর্কবার্তা।

একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগ দেয়া মালিকদেরও জরিমানা ও আইনি ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে। তাই ভিসা, ওয়ার্ক পারমিট ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র বৈধ রাখা জরুরি।

Logo