Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় অভিযান চলছেই, বাড়ছে আটকের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১১

মালয়েশিয়ায় অভিযান চলছেই, বাড়ছে আটকের সংখ্যা

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান চলছেই। আর তাতে বেড়েই চলেছে বিভিন্ন দেশের প্রবাসীদের আটকের সংখ্যা।

দেশটির ইমিগ্রেশন এ বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আটককৃতদের সংখ্যা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ইমিগ্রেশন এ বছর অক্টোবরের শেষ দিন পর্যন্ত মোট ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

আর দেশজুড়ে অভিযান চালিয়েছে ১১ হাজার ৭৫৫টি। আটক অভিবাসীদের মধ্যে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, দেশটির কেদাহ রাজ্যে অনলাইন প্রতারণার সাতটি চক্রের কল সেন্টার গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ বাংলাদেশিও রয়েছেন।

এছাড়া সেলেঙ্গরে দুই বাংলাদেশি রাতুল হাসান ও আব্বাস উদ্দিনের বিরুদ্ধে বিচারে একজনকে ২ বছর ও আরেকজনকে ছয় মাসের জেল দেয়া হয়েছে।

গ্রেপ্তার অভিযান আর দেশে ফেরত পাঠানোর নানা ঘটনায় মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা যারপরনাই ভীতি আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

Logo