মালয়েশিয়ায় ১০ বছর মেয়াদী পাসপোর্টের অনলাইন নবায়ন শুরু কাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২২:৪২
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) নাগরিক সেবায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মাইঅনলাইন পাসপোর্ট’ (MyOnline Passport)-এর মাধ্যমে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ১০ বছর মেয়াদী আন্তর্জাতিক পাসপোর্ট নবায়নের সুযোগ চালু করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে আবেদনকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের মেয়াদকাল (৫ বছর বা ১০ বছর) নির্বাচন করতে পারবেন।
অভিবাসন বিভাগের ভাষ্যমতে, “এই উদ্যোগটি মালয়েশীয় নাগরিকরা তাদের প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের মেয়াদ বেছে নেয়ার ক্ষেত্রে আরো বেশি সুযোগ-সুবিধা পাবেন।”
দীর্ঘদিন ধরে মালয়েশীয় নাগরিকদের কাছ থেকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। সেই দাবির প্রেক্ষিতে দেশটির সরকার এবং অভিবাসন বিভাগ এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনলাইন সেবার প্রসারের ফলে এখন পাসপোর্ট অফিস বা কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি অনেকটাই কমে আসবে।
আগে অনলাইনে শুধু ৫ বছর মেয়াদের পাসপোর্ট নবায়ন করা যেত। এখন নাগরিকেরা কোনো ইমিগ্রেশন কাউন্টারে না গিয়েই অনলাইনের মাধ্যমে সরাসরি ৫ বা ১০ বছর মেয়াদের পাসপোর্ট বেছে নিতে পারবেন। এখন ঘরে বসেই অনলাইনে ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথিপত্র আপলোড এবং ফি প্রদান করা যাবে। পাসপোর্ট প্রসেসিং সম্পন্ন হলে নির্ধারিত অফিস বা সংগৃহীত বুথ থেকে কেবল ফিঙ্গারপ্রিন্ট যাচাই ও পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদের পাসপোর্টের ফি ২০০ রিঙ্গিত এবং ১০ বছর মেয়াদের পাসপোর্টের ফি ৩৫০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। তবে প্রবীণ নাগরিকরা (৬০ বছর বা তার বেশি বয়সী) ১০ বছরের পাসপোর্ট পাবেন মাত্র ১৭৫ রিঙ্গিতে। প্রতিবন্ধী কার্ডধারীদের জন্য পাসপোর্ট দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
উল্লেখ্য, ১৮ বছরের কম বয়সী শিশু, নতুন আবেদনকারী, এবং যাদের পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে অনলাইন আবেদনের পরিবর্তে সশরীরে কাউন্টারে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
logo-1-1740906910.png)