মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২০:৩৬
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে করা চাকরির চুক্তিপত্রের কপি সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মীর সাথে সংশ্লিষ্ট কোম্পানির লিখিত চাকরির চুক্তিপত্র থাকা প্রয়োজন।
চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, বেতন, সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকার কথা জানিয়েছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক কর্মীর নিজ নিজ কোম্পানি থেকে চাকরির চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করা উচিত।
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
logo-1-1740906910.png)