Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় জুয়ার বিরুদ্ধে অভিযানে ধরা পড়ল বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৪২

মালয়েশিয়ায় জুয়ার বিরুদ্ধে অভিযানে ধরা পড়ল বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অনলাইন জুয়া ও লাইসেন্সবিহীন লটারি ব্যবসার বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে ২৮২ জনকে আটক করেছে পুলিশ। দুই দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে বুকিত আমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

দেশটির বিভিন্ন স্থানে মোট ২০১টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে ১০৮টি স্থানে অনলাইন জুয়া এবং ৯৩টি স্থানে অবৈধ লটারির কার্যক্রম চলছিল। আটক ব্যক্তিদের মধ্যে ২২৯ জন পুরুষ ও ৫৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশীয়, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব বিদেশি স্থানীয় জুয়া পরিচালনাকারী চক্রের হয়ে কাজ করতেন।

বুকিত আমান পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কিছু চক্র ক্যাফে, পানীয়ের দোকান ও মুদি দোকানের আড়ালে জুয়ার ব্যবসা চালাচ্ছিল। আবার কেউ কেউ এক জায়গায় অভিযান হলে অন্য জায়গায় গিয়ে কার্যক্রম শুরু করত।

আটক ব্যক্তিদের এক থেকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় কোনো ধরনের অনলাইন জুয়া, অবৈধ লটারি বা এসব প্রতিষ্ঠানে কাজ করা থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেপ্তার, জরিমানা ও অভিবাসন আইনে শাস্তির মুখে পড়তে পারেন।

Logo