মালয়েশিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি ড. আরিজ মিথুন, সম্পাদক শাহরিয়ার তারেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৩৫
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার (বিপিসিএম) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির মালয়েশিয়া প্রতিনিধি ও দৈনিক সকল সংবাদ সম্পাদক ড. আরিজ মিথুন। সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহরিয়ার তারেক।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভ। ১ নভেম্বর সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি জাকির আহমেদ রাজু, দপ্তর ও প্রচার সম্পাদক ড. আলমগীর চৌধুরী আকাশ এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, মাহমুদুল ইসলাম, মো. এলাহী, ইমামুল গাজী, মোহাম্মদ মেহেদী হাসান, সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা, মো. নুরুল ইসলাম সুজন ও আবুল হুসাইন। উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার ও ওয়াহিদ সোহান।
২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে কাজ করে আসছে।
নবনির্বাচিত সভাপতি ড. আরিজ মিথুন বলেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে নতুন কমিটি কাজ করবে।
logo-1-1740906910.png)