Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ বিদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ বিদেশি আটক

মালয়েশিয়ায় পৃথক দুটি অভিযানে ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) পেরাক রাজ্যের ইপোহ শহরে পরিচালিত এসব অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

বারনামার প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৩৪ জন নারীকে বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ সেন্টার থেকে আটক করা হয়। অন্যদিকে, ইপোহের পাইকারি বাজারে অভিযান চালিয়ে আটক করা হয় ৭৫ জন পুরুষকে। দুটি অভিযানে পেরাক অভিবাসন বিভাগ, পুত্রজায়ার বিশেষ অভিযান ও গোয়েন্দা বিভাগ এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বিদেশিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং অনুমোদিত পারমিট বা পাসের অপব্যবহারের সন্দেহে তাদের আটক করা হয়েছে। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের তদন্তে সহায়তার জন্য হাজির হতে পাঁচটি সমন জারি করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আরো জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশি নাগরিককে যাচাই করা হয় এবং ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Logo