মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ায় দুর্ধর্ষ গ্যাং সুরিয়ার ৯ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২১:০৭
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র ‘গ্যাং সুরিয়া’র কথিত প্রধানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুংগাই পেতানি সেশনস আদালতে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ থেকে ৫২ বছর বয়সী এই ৯ জনের চক্রটি ২০২৪ সালের শুরু থেকে সক্রিয় ছিল। কেদাহ রাজ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও বিদেশিদের বাসাবাড়িতে সশস্ত্র ডাকাতিসহ অন্তত ২০টি অপরাধের সঙ্গে চক্রটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ডাকাতির সময় ছুরি ও দা ব্যবহার করে ভুক্তভোগীদের আহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর কেদাহ ও পেরাক রাজ্যে ‘অপ সানসেট’ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
বাকি তিনজন অন্য মামলায় কারাগারে ছিলেন। অভিযানে ১৮৯টি মাদকের বড়ি ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মালয়েশিয়ার আইনে তাদের অপরাধ প্রমাণিত হলে সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য হওয়ার অভিযোগে পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
logo-1-1740906910.png)