স্কলারশিপ আপডেট
জাপানের হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপের আবেদন শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
জাপানে মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তিতে জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত শিক্ষার্থীরা প্রোগ্রামের মেয়াদ অনুযায়ী মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত পাবেন। এক বা দুই বছরের প্রোগ্রামে মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন, তিন বছরের প্রোগ্রামে ২ লাখ ১০ হাজার এবং চার বা পাঁচ বছরের প্রোগ্রামে ১ লাখ ৮০ হাজার ইয়েন দেওয়া হবে।
মাস্টার্সে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরালে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনে, আর আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি হোনজো ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
logo-1-1740906910.png)