Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া থেকে ১৩ বাংলাদেশিকে দেশে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

মালয়েশিয়া থেকে ১৩ বাংলাদেশিকে দেশে ফেরত

মালয়েশিয়ার পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে বিভিন্ন দেশের ৩৩৩ জন আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ইন্দোনেশিয়ার ১৫০ জন, মিয়ানমারের ১২৫ জন, ভারতের ২১ জন, পাকিস্তানের ১২ জন, চীনের ৮ জন, শ্রীলঙ্কার ৩ জন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন।

আটকদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়। ফেরার টিকিটের খরচ বহন করেছেন আটক ব্যক্তিরা, তাদের পরিবার অথবা কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস।

ইমিগ্রেশন আইন ভঙ্গ করে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তিনি কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় আবার প্রবেশ করতে পারবেন না।

ইমিগ্রেশন বিভাগ আরো জানিয়েছে, দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য পেকান নেনাস ডিপোতে নির্ধারিত কাউন্টার রয়েছে এবং এর জন্য কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ নেওয়া হয় না।

Logo