Logo
×

Follow Us

এশিয়া

মাহাথিরের স্ত্রীর শত বয়সে জীবনাবসান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬

মাহাথিরের স্ত্রীর শত বয়সে জীবনাবসান

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে-এতার মৃত্যু হয়। তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির বারনামাকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্ম নেওয়া সিতি হাসমাহ মালয়েশিয়ার প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন ছিলেন। তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে পড়াশোনা করে ১৯৫৫ সালে চিকিৎসাবিদ্যায় স্নাতক হন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য, বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য নিয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৫৬ সালে তিনি মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন। তাদের সাত সন্তান রয়েছে। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে সিতি হাসমাহ স্বাস্থ্য, নারী কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।

মৃত্যুর সময় তার স্বামী মাহাথিরের বয়স ১০১ বছর। চলতি বছরের আগস্টে এই দম্পতি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি এবং ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন বলে মালয়েশীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

Logo