Logo
×

Follow Us

এশিয়া

জাপানে বিদেশি শিক্ষার্থীর ভিড়ে আসন সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

জাপানে বিদেশি শিক্ষার্থীর ভিড়ে আসন সংকট

জাপানের টোকিও, কানাগাওয়া, ওসাকা এবং হিয়োগো প্রিফেকচারে এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিশেষ ভর্তি কোটার চেয়ে বেশি আবেদন জমা পড়েছে। কিয়োদো নিউজের জরিপে দেখা গেছে, বিদেশি পটভূমির শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, কিন্তু সরকারি হাইস্কুলে তাদের জায়গা হচ্ছে না।

টোকিওতে এ বছর ২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১৭ জনের। টানা সাত বছর ধরে এই কোটা ছাড়িয়ে যাচ্ছে আবেদন। ওসাকায় ১৩২ আসনের বিপরীতে আবেদন এসেছে ৩৪৭ জনের। কানাগাওয়ায় ২২৯ আসনের বিপরীতে আবেদন ২৩৬ জন, আর হিয়োগোতে ১৫ আসনের বিপরীতে আবেদন ২৫ জন।

অন্যদিকে ইবারাকি ও আইচি প্রিফেকচারে আবেদন সংখ্যা আসনের সমান বা কম ছিল। ইয়ামানাশি জানিয়েছে, অনেক শিক্ষার্থী জাপানে আসার পরপরই ভর্তি পরীক্ষা দিচ্ছে, কিন্তু ভাষাজ্ঞানের অভাবে তারা ভর্তি হতে পারছে না।

ফুকুই প্রিফেকচার বলছে, স্কুল ও বিদেশি অভিভাবকদের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে। এতে পরিবারগুলো সন্তানের স্কুল জীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে।

ওসাকা ওয়াকাবা হাইস্কুলে ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী মৌলিক জাপানি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে। শিক্ষক নাতসুমি কোদা বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের মতো এরা নিজেরা জাপান আসেনি। তাদের পরিবার জাপানি সমাজকে সচল রাখছে। তাই তাদের সন্তানদেরও যথাযথ সহায়তা দেওয়া উচিত।”

Logo