Logo
×

Follow Us

এশিয়া

পর্যটকদের টানছে দক্ষিণ কোরিয়ার গ্রামাঞ্চল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯

পর্যটকদের টানছে দক্ষিণ কোরিয়ার গ্রামাঞ্চল

দক্ষিণ কোরিয়া এখন পর্যটকদের শুধু সিউলের ভিড়েই আটকে রাখতে চাইছে না। দেশটি চাইছে, বিদেশি ভ্রমণকারীরা যেন গ্রামীণ সৌন্দর্যও আবিষ্কার করেন। সিউলের ব্যস্ততা থেকে বের হয়ে প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটানোই হচ্ছে নতুন আকর্ষণ।

জার্মান পর্যটক সারা ফিডলার ও মারিয়া সিডলারের উদাহরণই ধরা যায়। তারা ১০ দিনের ছুটির শেষ দিনে সিউলের ভিড় ছেড়ে চলে যান ইয়াংপিয়ং কাউন্টির দুমুলমেওরি পার্কে। উত্তর ও দক্ষিণ হান নদীর মিলনস্থল এই জায়গা স্থানীয়দের কাছে জনপ্রিয়। বিদেশি পর্যটক সেখানে খুব কমই দেখা যায়।

সারা বলেন, “সিউলে এত ভিড় ছিল যে আমরা ভেবেছিলাম একটু শান্ত জায়গায় যাওয়া দরকার। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাইছিলাম।” তাদের এই সিদ্ধান্তই আসলে দক্ষিণ কোরিয়ার নতুন পর্যটন পরিকল্পনার সঙ্গে মিলে যায়।

কোরিয়া চাইছে, পর্যটনের সুবিধা শুধু রাজধানীতে সীমাবদ্ধ না থেকে গ্রামীণ অঞ্চলেও ছড়িয়ে পড়ুক। ইয়াংপিয়ংয়ের সোহুরি ফরেস্ট এখন বিটিএস ভক্তদের কাছে তীর্থস্থান। কারণ ২০১৯ সালে বিটিএস এখানে অফিসিয়াল ফটোশুট করেছিল।

এছাড়া স্থানীয় পানীয় মাকগেওলি, ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব, পাহাড়ি বনভূমি; সবই পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠছে। সিউলের কোলাহল থেকে বের হয়ে এসব জায়গায় গেলে ভ্রমণকারীরা শান্তি ও স্বস্তি পান।

দক্ষিণ কোরিয়ার পর্যটন কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে ভিড় বাড়ছে। তাই পর্যটকদের গ্রামীণ এলাকায় নিয়ে গেলে স্থানীয় অর্থনীতিও চাঙা হবে। কৃষক, ছোট ব্যবসায়ী, স্থানীয় সংস্কৃতি; সবই লাভবান হবে।

Logo