মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ায় গত ৫ দিনে ৮৮০ বিদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০
মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর এই পাঁচ দিনে ১৮৫টি অভিযানে ৮৮০ বিদেশিকে আটক করা হয়েছে।
এরই মধ্যে ২২ সেপ্টেম্বর কেদাহর জিত্রা ও পোকোক সেনায় ‘Ops Sapu’ অভিযানে ২৮ জন আটক হয়েছেন। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি, ১২ জন মিয়ানমারের এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক।
চারটি স্থানে চালানো অভিযানে ৬৩ জনকে পরীক্ষা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকা এবং ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এদিকে সাম্প্রতিক আরেক অভিযানে সেপাংয়ে ১৭৩ বিদেশিকে আটক করা হয়, যার মধ্যে ১৪৭ জন বাংলাদেশি। তাদের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের PLKS ব্যবহার এবং সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তাটি হলো বৈধ পাসপোর্ট, ভিসা ও কাজের পারমিট সঙ্গে রাখা, মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে কাজ না করাই জরুরি।
অবৈধ দালাল বা জাল কাগজের মাধ্যমে বৈধতা নেওয়ার চেষ্টা গ্রেপ্তার ও আইনি ঝুঁকি বাড়াতে পারে।
logo-1-1740906910.png)