মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের বেতন বাড়ানোর চিন্তা চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০
মালয়েশিয়ায় শুধু ন্যূনতম মজুরি বাড়ানো নয়, কর্মীদের দক্ষতা ও উৎপাদনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির নতুন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেছেন, কর্মজীবীদের জন্য আরো স্পষ্ট ‘ওয়েজ ল্যাডার’ বা ধাপে ধাপে বেতন বৃদ্ধির ব্যবস্থা প্রয়োজন। মালয় মেইল এই খবর দিয়েছে।
মালয়েশিয়ার বর্তমান ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত এবং ২০৩০ সালের মধ্যে তা ৩ হাজার রিঙ্গিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে দেশটির সরকারের।
ব্যাংক নেগারা মালয়েশিয়ার তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১৬ সালে স্বল্পদক্ষ ও আধাদক্ষ কর্মীদের বেতনের ব্যবধান ছিল ৫৫০ রিঙ্গিত। ২০২৪ সালে তা কমে ৩৯৬ রিঙ্গিতে নেমেছে। অর্থাৎ ন্যূনতম বেতন বাড়লেও দক্ষতা বাড়ার সঙ্গে তুলনামূলকভাবে বেতন বৃদ্ধির হার যথেষ্ট নয়।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত আধাদক্ষ ও দক্ষ বাংলাদেশিদের ক্ষেত্রে ভবিষ্যতে দক্ষতা, প্রশিক্ষণ ও উৎপাদনশীলতার ভিত্তিতে বেতন বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে এটি এখনো ঘোষিত কোনো নতুন বেতনহার নয়; সরকার চলমান Progressive Wage Policy-এর কার্যকারিতা এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে পর্যালোচনা করবে বলে খবর দিচ্ছে সরকারি সংবাদ সংস্থা বারনামা।
logo-1-1740906910.png)