Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় ভিজিট ভিসায় কাজ করলে জেল-জরিমানা, ডিপোর্টেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪

মালয়েশিয়ায় ভিজিট ভিসায় কাজ করলে জেল-জরিমানা, ডিপোর্টেশন

মালয়েশিয়ায় সোশ্যাল ভিজিট পাস বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ কিংবা ব্যবসা করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, সোশ্যাল ভিজিট পাসে মালয়েশিয়ায় প্রবেশ করা বিদেশিরা কোনো ধরনের চাকরি বা ছোট-বড় ব্যবসায় যুক্ত হতে পারবেন না। আইন অমান্য করে কাজ বা ব্যবসা করার প্রমাণ মিললে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ ১ হাজার রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা দুটিই দেওয়া হতে পারে।

একই সঙ্গে ওই ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদিকে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা এনজিও নর্থ সাউথ ইনিশিয়েটিভের পরিচালক অ্যাড্রিয়ান পেরেইরা বলেছেন, শুধু শাস্তির পরিবর্তে বৈধভাবে ব্যবসা বা কাজ করার সুযোগ দিতে বিদেশিদের জন্য বিশেষ ভিসা চালু করা যেতে পারে।

তার মতে, এতে বিদেশিদের ছোট ব্যবসাগুলো বৈধ ও করযোগ্য করা সম্ভব হবে এবং অবৈধ বা গোপন ব্যবসার সুযোগ কমবে। তবে ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করেছে, সামাজিক ভিজিট পাসের শর্ত ভঙ্গ করে কাজ বা ব্যবসা করার সুযোগ নেই, করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo