মালয়েশিয়ার খবর
অনুমতি ছাড়া কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা ইমিগ্রেশন বিভাগের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করলেই কি কাজ বা ব্যবসা করার অনুমতি মেলে? উত্তর- না।
মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করা বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্বামী বা স্ত্রী হিসেবে সোশ্যাল ভিজিট পাস থাকলেও কোথাও কাজ বা ব্যবসা করার অনুমতি পাওয়া যায় না। কাজ করতে হলে আলাদাভাবে অনুমতি নিতে হবে এবং পাসপোর্টে সেই অনুমতির প্রমাণপত্র থাকতে হবে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া কেউ ব্যবসা পরিচালনা বা কাজ করছেন কিনা, তা অভিযোগ, তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। নিয়ম ভাঙলে জরিমানা, আইনি ব্যবস্থা, পাস বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও হতে পারে। এ ক্ষেত্রে মালয়েশিয়ান নাগরিক স্বামী বা স্ত্রীও ঝুঁকিতে পড়তে পারেন। অবৈধভাবে বিদেশি নাগরিককে কাজ করানো বা আশ্রয় দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
পরিবারের ব্যবসায় শুধু সহযোগিতা করছেন,
নাকি বাস্তবে ব্যবসা পরিচালনা করছেন; তা নির্ধারণে ব্যক্তির কাজের ধরন, সময়,
মালিকানা, আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাবসহ বিভিন্ন বিষয় তদন্ত করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বার্তা হলো
মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করলেও অনুমতি ছাড়া কাজ বা ব্যবসা করা যাবে না। পাসপোর্টে
বৈধ অনুমোদন আছে কিনা নিশ্চিত হয়ে তবেই কাজে যুক্ত হতে হবে।
logo-1-1740906910.png)