Logo
×

Follow Us

এশিয়া

জাপানে দক্ষ পেশাজীবী হয়ে ওঠার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬

জাপানে দক্ষ পেশাজীবী হয়ে ওঠার সুযোগ

জাপানে দক্ষ পেশাজীবী তৈরির জন্য সেনসু গাক্কো বা বিশেষায়িত প্রশিক্ষণ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এগুলো ক্যারিয়ারভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রযুক্তি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে। বিদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকার এমইএক্সটি স্কলারশিপের আওতায় পড়ার সুযোগ দিচ্ছে।

প্রথমে এক বছরের প্রস্তুতিমূলক শিক্ষা দেওয়া হয়। এতে জাপানি ভাষা ও প্রয়োজনীয় বিষয় শেখানো হয়। এরপর দুই বছরের বিশেষায়িত প্রশিক্ষণ কলেজে পড়াশোনা করতে হয়। সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা পান। ভালো ফল করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগও থাকে।

এমইএক্সটি স্কলারশিপে মাসিক ভাতা হিসেবে ১ লাখ ১৭ হাজার ইয়েন দেওয়া হয়। টিউশন ফি ও ভর্তি পরীক্ষার ফি মওকুফ করা হয়। যাতায়াতের জন্য রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া প্রদান করা হয়। ফলে শিক্ষার্থীরা আর্থিক চাপ ছাড়াই পড়াশোনা করতে পারেন।

যোগ্যতার মধ্যে শিক্ষার্থীকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটে অর্জন করতে হবে। জন্ম তারিখ ২০০২ সালের ২ এপ্রিল বা তার পরে হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

নির্বাচন প্রক্রিয়ায় নথি যাচাই, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, দূতাবাসের সুপারিশ এবং এমইএক্সটি কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন অন্তর্ভুক্ত।

এই প্রোগ্রামে পড়াশোনা করে শিক্ষার্থীরা সরাসরি চাকরির বাজারে প্রবেশের মতো দক্ষতা অর্জন করেন। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ব্যবসা, পর্যটন, ডিজাইনসহ নানা ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষা তাদের কর্মজীবনকে সমৃদ্ধ করে। 

Logo