Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে দূতাবাসের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে দূতাবাসের উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে নিরলস কাজ করছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে মালয়েশিয়ার ব্যবসায়িক ফোরামের সাথে নিয়মিত বৈঠকের পাশাপাশি দুদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সক্রিয় যোগাযোগ ও সফর বিনিময়ের বিষয়ে আলোচনা অব্যাহত রাখছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর নেতৃত্বে গত ৭ ও ৮ সেপ্টেম্বর দেশটির পেনাং রাজ্যের Malaysia International Chamber of Commerce and Industry (MICCI) এর President Dato Brian Tan Guan Hooi Datuk এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবৃন্দ, এবং Federation Malaysian Manufacturing (FMM) এর পেনাং শাখার President Dato' Seri Lee Teong Li এবং FMM এর সদস্যদের সাথে পৃথক দুটি বৈঠকে অংশ নেন দূতাবাসের কর্মকর্তারা।

এসব বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয়, বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ এবং পেনাং এ একটি ব্যবসায়িক ফোরাম আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া দুদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সক্রিয় যোগাযোগ ও সফর বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়িক চেম্বারগুলোর ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য কমিটির সদস্যরা এবং হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, পেনাং-এ বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক)।

Logo