মালয়েশিয়ায় পাঁচ বছরে ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অভিবাসীদের বেতন, ভিসা নবায়ন, নিয়োগ-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত পাঁচ বছরে প্রায় ৪৫০টি অভিযোগ পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্যে ৩৩০টির বেশি অভিযোগ নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় সমাধান করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর পেনাংয়ে রেসপন্সিবল বিজনেস এলাইয়েন্স আয়োজিত “From Commitment to Action: Best Practices of Human Rights Due Diligence Across Supply Chain” শীর্ষক প্যানেল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন।
আলোচনায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা বলেন, অভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিতকরণ, কল্যাণমূলক সহায়তা এবং মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত পাঠাতে হাইকমিশন কাজ করছে।
তিনি আরো বলেন, কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিবাসী কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
logo-1-1740906910.png)