মালয়েশিয়ার খবর
ভিসা ও নথিহীন প্রবাসীদের দেশে চলে যেতে বলল দূতাবাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে প্রতিদিনই কোথাও না কোথাও ধরা পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের অনেকের রেসিডেন্সি পারমিট নেই, কারো নেই ভিসা, কেউবা এক কোম্পানির নামে ভিসা নিয়ে এসে কাজ করছেন অন্য কোম্পানিতে।
এমন বাস্তবতায় অবৈধদের বৈধ করে দেবে মালয়েশিয়া সরকার এমন স্বপ্ন ফিকে হয়ে আসছে। একদিকে যখন মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের জন্য খুলি খুলি করছে, তখন দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, ভিসাহীন, নথিহীন প্রবাসীদের দেশেই ফিরে যেতে বলেছে।
যেসব প্রবাসীদের বৈধ পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পাসের জন্য দূতাবাসে যোগাযোগের পরামর্শ দিয়ে দূতাবাস কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, তৃতীয় কোনো ব্যক্তি নয়, নিজের ট্রাভেল পাস নিজেদেরই নিতে হবে।
এছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশন নির্ধারিত শর্ত পূরণ করে, ফি পরিশোধেরও পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে, দূতাবাসের কর্মকর্তা তাগিদ দিয়ে বলেছেন, প্রবাসীরা যেন দ্রুত ইমিগ্রেশন অফিস ও দূতাবাসে গিয়ে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
logo-1-1740906910.png)