মালয়েশিয়ায় বাড়ছে বায়ুদূষণ খারাপ অবস্থা সারাওয়াকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
মালয়েশিয়ায় বায়ু দূষণের পরিস্থিতি পুরোপুরি কাটেনি। রোববার বিকেল ৪টার তথ্য অনুযায়ী, সারাওয়াকের শ্রী আমান এলাকায় বায়ুদূষণ সূচক (API) ২১৬-এ উঠেছে, যা কেবল ‘অস্বাস্থ্যকর’ নয়, বরং অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।
মালয়েশিয়ার বায়ু দূষণের তথ্য অনুযায়ী, শ্রী আমান ছাড়া আরও ৩৫টি এলাকায় বায়ুর মান সবচেয়ে অস্বাস্থ্যকর। ২৭টি এলাকায় বায়ুর মান মাঝারি এবং চারটি এলাকায় ভালো রয়েছে।
সারাওয়াকেই বর্তমানে সবচেয়ে বেশি বায়ু দূষিত রাজ্য হিসেবে দেখা যাচ্ছে। রাজ্যটির ১১টি এলাকায় অস্বাস্থ্যকর বায়ু রেকর্ড হয়েছে। এর মধ্যে রয়েছে সামালাজু, সামারাহানে, কুচিং, বিন তুলুত এবং মুকাহত।
এ ছাড়া সেলাঙ্গরের জোহান সেটিয়া, শাহ আলম এবং পেটালিং জায়াতেও বায়ু দূষণের মাত্রা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। কুয়ালালামপুরের বাতু মুদা ও চেরাসেও বায়ুর মান অস্বাস্থ্যকর।
চলতি শুষ্ক মৌসুমে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান অঞ্চলে আগুনের ঘটনা বেড়েছে। এসব আগুনের ধোঁয়া বাতাসের সঙ্গে মালয়েশিয়ার সারাওয়াকে ঢুকছে।
প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ করে সারাওয়াকসহ দূষিত এলাকায় বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)