Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ার ইপোতে অভিযানে আতঙ্ক, আটক ১৭৫ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১

মালয়েশিয়ার ইপোতে অভিযানে আতঙ্ক, আটক ১৭৫ জন

মালয়েশিয়ার ইপোতে একটি দরজা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৭৫ জনকে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারকৃতদের বেশির ভাই প্রবাসী বাংলাদেশি।

বারনামার খবরে বলা হয়েছে, শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে দেশটির  ইপোহ এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে অভিবাসন কর্মকর্তারা অভিযানের অংশ হিসেবে একটি দরজা তৈরির কারখানার কাছে পৌঁছালে বিদেশি শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। লুকানোর বা পালানোর চেষ্টা করার সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এছাড়া, ধরা পড়া এড়াতে কিছু বিদেশিকে উঁচু করে রাখা কাঠের তক্তার মাঝে শুয়ে থাকতে দেখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। অন্যরা শিল্পবর্জ্যের পাত্র ও আলমারির মধ্যে লুকানোর চেষ্টা করেছিল। কারখানার সীমানা প্রাচীর টপকানোর জন্য অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু প্রাচীরগুলো উঁচু ও কাঁটাতার থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

অভিবাসন মহাপরিচালক জাকারিয়া শাবান এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চেমোরের বারচাম ও কানথানে কাঠ কারখানা, গ্লাভস কারখানা এবং ফুড কোর্টগুলোকে লক্ষ্য করে এই অভিযান শুরু হয়। ৩০৫ শ্রমিককে জেরা করা হয়।

তাদের বেশির ভাগই নথিপত্রহীন থাকা, বৈধ অনুমতিপত্র না থাকা এবং চাকরিতে নিযুক্ত থাকার মতো প্রাথমিক অপরাধ করেছে। এমনও অনেকে ছিল, যারা এক কোম্পানির অনুমতি নিয়ে আরেক কোম্পানিতে চাকরি করছিল। বেশ কয়েকটি ঘটনায় জাল অস্থায়ী কর্মসংস্থান ভ্রমণ পাস ব্যবহার করা হয়েছিল।

Logo