Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়া নেবে ১০ হাজার কর্মী, লাগবে না এক পয়সাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪৭

মালয়েশিয়া নেবে ১০ হাজার কর্মী, লাগবে না এক পয়সাও

মালয়েশিয়া বাংলাদেশ থেকে বিনাখরচে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয়মুক্ত এই কর্মীদের প্রথম বহর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি., বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানোর মাধ্যমেই আবার শুরু হবে এই শ্রমবাজার।

এদিকে, মালয়েশিয়ার FWCMS-এ যুক্ত হওয়া বাংলাদেশের ২৫টি মূল এজেন্সি, তাদের অধীনে ১০টি করে ২৫০টি এবং বোয়েসেলের অধীনে ৬২টি; মোট ৩৩৮টি এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

তবে এ নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ২৫টির অধীনে থাকা ১০টি করে এজেন্সির ভূমিকা কী? তারা কি সরাসরি ডিমান্ড এনে কর্মী পাঠাতে ও বিএমইটি ক্লিয়ারেন্স করতে পারবে? নাকি তারা ২৫টির সাব-এজেন্ট বা পাসপোর্ট এজেন্ট সাপ্লাইয়ার হিসেবে কাজ করবে? 

বায়রার সদস্যরা এসব প্রশ্ন তুলে দাবি করেছেন, এসব প্রশ্নের পরিষ্কার উত্তর না থাকলে শুধু ৩৩৮টি নাম প্রকাশ করে বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে বলার সুযোগ নেই।

সরকারি বিবৃতি অনুযায়ী, এজেন্সি যাচাই-বাছাইয়ের কাজটি সম্পন্ন করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের যৌথ কমিটি। এত মন্ত্রণালয় কখন কীভাবে এই ২৫টি এজেন্সিকে তালিকাভুক্ত করল সেটা খুব অবাক হওয়ার বিষয়। যেখানে এমন এজেন্সিও রয়েছে, যে এজেন্সি একটি মাত্র কর্মীও পাঠায়নি।

Logo