Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় সিন্ডিকেটের কারণে চার দেশের সংগঠনের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:১০

মালয়েশিয়ায় সিন্ডিকেটের কারণে চার দেশের সংগঠনের উদ্বেগ

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশসহ চার দেশের রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে সীমিত কিছু বেসরকারি প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা ও সমান সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে।

তাদের দাবি, কোনো বেসরকারি কোম্পানি বা গোষ্ঠী যেন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ, নিয়োগকর্তার প্রবেশাধিকার কিংবা কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ার ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে।

বিবৃতিতে মালয়েশিয়া ও চার দেশের সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি এ ধরনের ব্যবস্থার মালয়েশিয়া ও চার দেশের সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি এ ধরনের ব্যবস্থার আইনি ভিত্তি, নির্বাচন প্রক্রিয়া, কর্তৃত্বের পরিধি এবং চুক্তির বিষয়গুলো স্বচ্ছভাবে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বৈধ সব রিক্রুটিং এজেন্সির জন্য নিয়োগ ব্যবস্থায় সমান, স্বচ্ছ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো। তারা আরো জানিয়েছে, বিদেশি কর্মসংস্থান কোনো ব্যক্তি বা বেসরকারি গোষ্ঠীর সম্পত্তি নয়।

এটি লাখ লাখ অভিবাসী কর্মী, তাদের পরিবার, জাতীয় অর্থনীতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় শ্রমসম্পর্কের সঙ্গে সরাসরি জড়িত।

Logo