মালয়েশিয়ার খবর
জোহর বাহরুর হোস্টেলে অভিযান, ৯৮ অভিবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৫:৫২
মালয়েশিয়ার জোহর বাহরুর কাম্পুং উংকু মহসিনে একটি অস্থায়ী হোস্টেলে অভিযান চালিয়ে ৯৮ জন নথিপত্রহীন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতের বেশির ভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।
এনএসটির খবরে বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা গ্রিল কেটে হোস্টেলে অভিযান চালিয়ে এদের আটক করে। রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এই অভিযানে আইন প্রয়োগকারী কর্মকর্তারা এগিয়ে আসতেই কিছু বিদেশি শ্রমিক লুকানোর জন্য ছোটাছুটি করতে থাকে, আর অন্যরা কাছের একটি আবাসিক এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কয়েকজনকে গ্রেপ্তার এড়ানোর স্পষ্ট চেষ্টায় ছাদের অন্ধকার ও সংকীর্ণ জায়গায় লুকিয়ে থাকতে দেখা গেছে। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ অভিবাসন কর্মকর্তারা চত্বরটি ঘিরে ফেলেছিলেন। প্রাথমিকভাবে আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং বৈধ পাস বা অনুমতিপত্রের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
আটককৃতকে সেতিয়া ট্রপিকা অভিবাসন আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
logo-1-1740906910.png)