Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ১৫ হাজার কর্মী নেওয়ার কোটা খুলেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:০৪

মালয়েশিয়ায় ১৫ হাজার কর্মী নেওয়ার কোটা খুলেছে

মালয়েশিয়া ধাপে ধাপে বিদেশি কর্মীর কোটা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। রেস্টুরেন্ট খাতের জন্য ১৫ হাজার বিদেশি কর্মীর কোটা খোলা হয়েছে, যার মধ্যে ৫ হাজার কর্মী এবং ১ হাজার ৩৩ জন নিয়োগকর্তার আবেদন ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে।

২২ আগস্ট ২০২৬ থেকে বিদেশি কর্মী নিয়োগের সব আবেদন পুরোপুরি অনলাইনে করতে হবে। এই বিষয়ে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে নিয়োগকর্তাদের আর সরকারি দপ্তরে গিয়ে হাতে হাতে আবেদন জমা দিতে হবে না। পুরো প্রক্রিয়া Foreign Workers Centralised Management System এর মাধ্যমে পরিচালিত হবে ।

সরকারের লক্ষ্য হলো বারবার অফিসে যাওয়ার ঝামেলা কমানো, অপেক্ষার সময় কমিয়ে আনা এবং বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও গোছাল করা। তবে অনলাইন ব্যবস্থা চালু হলেও বিদেশি কর্মী নিয়োগের নিয়ম বা যোগ্যতার শর্ত শিথিল করা হয়নি।

প্রতিটি আবেদন আগের মতোই সংশ্লিষ্ট আইন, যোগ্যতা, কর্মী নিয়োগ নীতি এবং নিয়ন্ত্রক সংস্থার যাচাইয়ের আওতায় থাকবে। নিয়োগকর্তাকে প্রথমে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন নিতে হবে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে শর্তসাপেক্ষ অনুমতি পত্র পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্পূর্ণ আবেদন ও সব শর্ত ঠিক থাকলে একজন কর্মী এই অনুমোদন ১৪ দিনের মধ্যে পেতে পারেন। 

Logo