মালয়েশিয়ার খবর ১৯ আগস্ট ২০২৬
কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৪৩
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের একটি ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে জালান সুলতান ইসমাইলের মাজু জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা একই পরিবারের বাবা ও দুই মেয়ে। এই ঘটনায় মেয়েদের মা আহত হয়েছেন। মর্মান্তিক বিষয় হলো, নিহত পরিবারটি কুয়ালালামপুরে বেড়াতে এসেছিল। তারা ছুটি কাটানোর জন্য শহরে অবস্থান করছিলেন। আনন্দের ভ্রমণ শেষ হয়েছে পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে।
এই দুর্ঘটনার পর কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় অভিবাসন বিভাগের অভিযান স্থগিত করা হয়েছে, যে এলাকাটি বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘটনার দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইমিগ্রেশন বিভাগের ট্রাকটি ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে জংশনে প্রবেশ করলে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পরিবারটির ওপর উঠে যায়। ঘটনাস্থলেই বাবা ও দুই মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালকসহ সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আইন অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চালকদের মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
logo-1-1740906910.png)