Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৮ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়াতে পর্যালোচনা করছে কমিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২০:৫৯

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়াতে পর্যালোচনা করছে কমিটি

মালয়েশিয়ায় কর্মীদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত থেকে আরো বাড়ানো নিয়ে সরকার পর্যালোচনা শুরু করেছে। যাকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হিসেবেই দেখা হচ্ছে।

দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শ্রমিকদের জীবনযাত্রার চাহিদা, শ্রমিকদের জীবনযাত্রার খরচ আর মালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে। কেননা শ্রমিকদের বেতন বাড়ালে প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত চাপ হয় কিনা সেটিও বিবেচনায় নিতে হচ্ছে। 

২০২৫ সালে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম বেতন ১৭০০ রিঙ্গিত ঠিক করা হয়েছিল। দুই বছর পরপর এই বেতন মূল্যায়ন করার কথা ছিল।

রামানান জানিয়েছেন, বিগত সময়ে ৫ হাজার ৯১০ জন নিয়োগকর্তা  মজুরি ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ৪ হাজার ২৫ জন বা ৬৮ শতাংশ তাদের শ্রমিকদের মজুরি বাড়িয়েছেন। কর্তৃপক্ষ মনে করছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি শ্রমিকদের উৎকোচ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব এখনো কার্যকর হয়নি তবুও বেতন বাড়ানো নিয়ে পর্যালোচনার খবর আশা সঞ্চার করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মনে।

Logo