Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় নতুন অভিযান, মাদকসেবীদের ধরতে ড্রোন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২০:৫৫

মালয়েশিয়ায় নতুন অভিযান, মাদকসেবীদের ধরতে ড্রোন

মালয়েশিয়ায় মাদকসেবীদের শনাক্ত করতে এবার ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন সানুসন ইসমাইল।

দেশটির ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সি আরো জানিয়েছে, মাদকসেবীদের আনাগোনা বেশি এমন নির্দিষ্ট এলাকায় নজরদারি চালাতে ১৮টি ড্রোন মোতায়েন করা হয়েছে।

মালয়েশিয়ার বিভিন্ন ‘হটস্পট’ বা মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে এসব ড্রোন ব্যবহার করা হচ্ছে। আকাশ থেকে ছবি ও ভিডিও সংগ্রহের মাধ্যমে সন্দেহভাজন মাদকসেবীদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। এরই মধ্যে এই অভিযানে ২৩ হাজার ৩১৭ জনকে শনাক্ত করা হয়েছে। 

এরপর প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তারা সেখানে অভিযান চালাচ্ছেন। কর্তৃপক্ষের মতে, ড্রোন ব্যবহারের ফলে বড় এলাকায় দ্রুত নজরদারি করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে দুর্গম বা ঝুঁকিপূর্ণ এলাকাতেও সহজে পর্যবেক্ষণ চালানো যাচ্ছে।

দেশটির ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সি জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে প্রচলিত অভিযানের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবেই ড্রোন দিয়ে নজরদারি শুরু হয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ মাদক-সংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়লে দেশটির আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই প্রবাসীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo