Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ড বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৮

থাইল্যান্ড বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়

বাংলাদেশের কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ড। গত ১২ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে মিটিং করে এই আগ্রহের কথা জানিয়েছে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল। 

থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, কম্বোডিয়ার সাথে যুদ্ধের কারণে থাইল্যান্ডে নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এখন দেশটি শ্রমিক নিতে বাংলাদেশের সাথে চুক্তি করতে আগ্রহী। এসব খাতে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। 

মন্ত্রী আরিফুল হক আশা জানিয়েছেন, থাইল্যান্ডে নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসা বীমার জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা বিদ্যমান থাকবে।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বোয়েসেলের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য থাই প্রতিনিধি দলকে আহ্বান জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধি দলকে জানিয়েছেন, অচিরেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা সম্ভব হবে।

Logo