মালয়েশিয়ার খবর ১৫ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় গাড়ির যন্ত্রাংশ বিক্রি চক্রের ১৭ পাকিস্তানি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৫
মালয়েশিয়ার সেলাঙ্গরে একটি চোরাই গাড়ি চক্রের ২০ সদস্যকে ধরেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ১৭ জন পাকিস্তানি।
পাকিস্তানি ছাড়াও দলে ছিল আরো তিন ইন্দোনেশিয়ান। সেলাঙ্গরের ক্লাংয়ের কাপার এলাকায় পুরনো ও চোরাই গাড়ি খুলে যন্ত্রাংশ বিক্রি করত এই চক্রটি।
প্রাথমিক তদন্তে আরো জানা গেছে, কাপারে একটি মৃতদেহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি গাড়ি চুরির সাথে এই গোষ্ঠীটির যোগসাজশ রয়েছে।
বিদেশি কর্মীদের এমন অপরাধের সাথে যুক্ত থাকাকে গুরুতর হিসেবে দেখছে ইমিগ্রেশন বিভাগ। বিদেশি নাগরিকদের এমন সিন্ডিকেট শনাক্ত করতে পুলিশি অভিযান জোরদার করে অপরাধীদের কঠোর শাস্তি দিতে অভিযান সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন।
একই সাথে অবৈধ শ্রমিকদের আশ্রয় দেওয়া ও কাজে নেওয়া প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের।
logo-1-1740906910.png)