Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১০ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ভাইরাল পাকিস্তানিকে ধরল ইমিগ্রেশন পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:৫২

মালয়েশিয়ায় ভাইরাল পাকিস্তানিকে ধরল ইমিগ্রেশন পুলিশ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের নাম ও লোগো ব্যবহার করে গাড়ি চালানোর অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই গাড়ির একটি ভিডিও ভাইরাল হওয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তার সঙ্গে ৪ বাংলাদেশিসহ আরো ৮ জন বিদেশি কর্মীকেও আটক করা হয়েছে।

তদন্তে গাড়ির মালিক স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িতে ইমিগ্রেশন বিভাগের লোগো ও ওয়ার্নিং লাইট লাগিয়েছিলেন এবং এর কোনো প্রতারণামূলক উদ্দেশ্য ছিল না। তিনি দাবি করেছেন, এটি যে অপরাধ তা তিনি জানতেন না এবং ভিডিও ভাইরাল হওয়ার আগেই লোগো ও লাইট খুলে ফেলেছিলেন। ওই পাকিস্তানি ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ৭ আগস্ট বিকেল ৪টা ৩০ মিনিটে সেতাপাক প্যাভিলিয়নের প্ল্যাটিনাম হিল কন্ডোমিনিয়াম এলাকায় অভিযান চালিয়ে ওই পাকিস্তানি নাগরিককে আটক করা হয়।

তদন্তে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ২০২৫ সালের এপ্রিল মাসে ধারণ করা হয়েছিল, কিন্তু ওই ব্যক্তির স্ত্রী গত ৭ আগস্ট ইন্দোনেশিয়ায় থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে একটি ভিডিও স্টোরি পোস্ট করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়িটি কুয়ালালামপুরের জালান কুচিং এলাকার একটি কার ওয়াশিং প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়। যিনি গাড়ির মালিক, তিনি নিজেও একজন পাকিস্তানি নাগরিক, তাকেও আটক করা হয়েছে। 

Logo