মালয়েশিয়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা: বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৩
মালয়েশিয়ার পেনাংয়ে ৫ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি যুবক এবং শিশুটির ইন্দোনেশীয় মায়ের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
৩ আগস্ট সোমবার জর্জ টাউনের ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে এটি হত্যা মামলা হওয়ায় আদালতে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি।
মামলাটি এখন উচ্চ আদালতে বিচার হবে। পুলিশের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে পেনাংয়ের গেলুগর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়ার পর হত্যার সন্দেহে তদন্ত শুরু হয়।
তদন্তের অংশ হিসেবে শিশুটির ৩০ বছর বয়সী ইন্দোনেশীয় মা এবং তার ৩৪ বছর বয়সী বাংলাদেশি প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তারা মৃত্যুদণ্ড অথবা আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে পারেন।
logo-1-1740906910.png)