মালয়েশিয়ার খবর ২৭ জুলাই ২০২৬
আবারো মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২০:৪৪
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করতে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ২৭ জুলাই রাতে দুই দিনের সফরে কুয়ালালামপুরের উদ্দেশে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরসঙ্গী হতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এমন এক সময় প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালয়েশিয়ায় যাচ্ছেন, যখন দেশটির ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে প্রতিদিনই আটক হচ্ছে কাগজপত্র ছাড়া প্রবাসী বাংলাদেশিরা। বারনামার খবরে বলা হয়েছে, এ বছরের শুরু থেকে ১৫ জুলাই পর্যন্ত ৪১ হাজার ৫৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে বিভিন্ন অভিযোগে।
এর মধ্যে কতজন বাংলাদেশি, তা জানা না গেলেও প্রবাসী বাংলাদেশিরা জানাচ্ছেন, অনথিভুক্ত প্রবাসীরা অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, পড়েছেন হয়রানির মুখে। তাছাড়া দেশটিতে শ্রমবাজার খোলা নিয়ে সুনির্দিষ্ট কোনো সুখবরও নেই। এ দফায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছে দেশের নানা গণমাধ্যমগুলো।
২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় দেশটিতে ড. ইউনূসের সফর হলেও খোলেনি শ্রমবাজার। তবে বাংলাদেশে নির্বাচনের পর তারেক রহমানের মালয়েশিয়া সফরে পর শ্রমবাজারের জট খোলার চেষ্টা চলছে।
তাই কলিং ভিসা নিয়ে সুখবরের অপেক্ষায় আছেন দেশটিতে যেতে চাওয়া বাংলাদেশিরা। তবে মালয়েশিয়া প্রবাসীদের দাবি, দেশটিতে থাকা অনথিভুক্তদের বৈধ করা হোক। যদিও এসব দাবির বিষয়ে দুই সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনে বার্তা নেই।
logo-1-1740906910.png)