Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৫ জুলাই ২০২৬

নির্বিচারে বিদেশি কর্মী নেবে না মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৫:০৫

নির্বিচারে বিদেশি কর্মী নেবে না মালয়েশিয়া

মালয়েশিয়ায় রেস্তোরাঁ শিল্পে শ্রমিক সংকট চলছে। প্রয়োজন প্রচুর বিদেশি কর্মী। তারপরও নির্বিচারে বিদেশ থেকে শ্রমিক নেবে না দেশটি। এমনটিই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি আরো বলেছেন, মালয়েশিয়ায় ইতোমধ্যেই বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক রয়েছে, যাদের মধ্যে অনেকেই অদক্ষ।

আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণায় বোঝা যায় দেশটিতে শ্রমিক সংকট থাকলেও বিদেশি কর্মী নিয়োগে দেশটি কঠোর অবস্থানেই থাকবে। একই সাথে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে সর্বোচ্চ এক মাস সময় দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে রেস্তোরাঁ খাতের বিদেশি কর্মী আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। মালয়েশিয়ায় কর্মরত ও নতুন করে আসতে অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য এ ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাদের কর্মী নিয়োগের আবেদন বিভিন্ন দপ্তরে আটকে আছে, তাদের ক্ষেত্রে আগামী এক মাসে অগ্রগতি দেখা যেতে পারে।

Logo