মালয়েশিয়ার খবর ২৩ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির গাড়ির ধাক্কায় একজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৯:০৪
মালয়েশিয়ার সেলাঙ্গরের পুন্চাক আলামে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে এক আরোহীকে হত্যার অভিযোগে এক বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। প্রবাসী ড্রাইভারটি বাংলাদেশি বলে খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ৮টা ২৩ মিনিটে জালান পারসিয়ারান মোকতার দাহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী মোটরসাইকেল আরোহী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। লালবাতিতে মোটরসাইকেল থামিয়ে থাকা অবস্থায় একটি গাড়ি এসে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মারা যান।
ঘটনার পর ২৮ বছর বয়সী বিদেশি গাড়িচালককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল এবং অ্যালকোহল ও মাদক পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। তবে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার তদন্ত চলছে এবং তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রবাসী বাংলাদেশি ড্রাইভার গাড়ি চালানোর সময় অসতর্ক ছিলেন। আর সামান্য সময়ের অসতর্কতার কারণে ঘটেছে এমন দুর্ঘটনা।
logo-1-1740906910.png)