মালয়েশিয়ার খবর ২১ জুলাই ২০২৬
অবৈধপথে মালয়েশিয়ার সীমান্তে আটক ৭৫ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:১৩
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত দিয়ে চোরাইপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় গত ছয় মাসে ৭৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার জেনারেল ফোর্স এই তথ্য জানিয়েছে।
বারনামার খবরে আরো জানানো হয়েছে, এই সীমান্ত পথে ৬৪১ জন আটক হয়েছে। আটক হওয়াদের মধ্যে ১০ দেশের নাগরিক আছে। তবে সবচেয়ে বেশি আটক হয়েছে মিয়ানমারের নাগরিক।
মালয়েশিয়ার জেনারেল ফোর্স জানিয়েছে, ছোট ছোট দলে ভাগ করে এসব অবৈধ অভিবাসীকে মালয়েশিয়ায় পাচার করা হয়। এসব দুর্গমপথে অভিযান জোরদারের কারণে এরা ধরা পড়ছে। ফলে এ বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির ইমিগ্রেশনের কর্মীদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশনে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন।
মালয়েশিয়ায় অভিবাসন দিবসের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
logo-1-1740906910.png)