Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় জালিয়াতি চক্র, ১৯ বাংলাদেশিসহ ২৪ জন গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:১৭

মালয়েশিয়ায় জালিয়াতি চক্র, ১৯ বাংলাদেশিসহ ২৪ জন গ্রেপ্তার

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে জাল ওয়ার্ক পারমিট ও জাতিসংঘের শরণার্থী সংস্থা কার্ড তৈরি ও সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন ১৯ জন বাংলাদেশি, তিনজন রোহিঙ্গা পুরুষ, একজন রোহিঙ্গা নারী এবং একজন স্থানীয় নারী। 

কেদাহ পুলিশের প্রধান দাতুক আদজলি আবু শাহ জানান, গত মাসে কুলিম এলাকায় একাধিক অভিযানে একটি খুচরা দোকান, কম্পিউটার দোকান এবং বিদেশিদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহৃত একটি বাড়িসহ চারটি স্থানে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, চক্রটির নেতৃত্ব দিতেন বৈধ কাগজপত্রধারী এক বাংলাদেশি, যিনি এক মালয়েশীয় নারীকে বিয়ে করেছেন। তার নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে বিদেশি শ্রমিকদের জন্য জাল ওয়ার্ক পারমিট এবং ইউএনএইচসিআর কার্ড তৈরি করা হতো। 

প্রতিটি জাল নথির জন্য ৮০ থেকে ২৫০ রিঙ্গিত নেওয়া হতো বলে অভিযোগ। অভিযানে ৪০টি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ এবং একটি জাল ওয়ার্ক পারমিট জব্দ করা হয়েছে। ল্যাপটপ থেকে জাল ইউএনএইচসিআর আবেদনপত্র, খালি টেমপ্লেট এবং ভুয়া নথি তৈরির সফটওয়্যার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি সন্দেহভাজন পলাতক রয়েছেন। 

Logo