Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৫ জুলাই ২০২৬

বিদেশিরা আইন লঙ্ঘন করলে সরকার কঠোর থাকবে: আনোয়ার ইব্রাহিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:১৪

বিদেশিরা আইন লঙ্ঘন করলে সরকার কঠোর থাকবে: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বিদেশি শ্রমিকরা আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় লক্ষ লক্ষ বিদেশি কর্মী কাজ করছে, তারপরও লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন। তবে চাকরির ক্ষেত্রে বিদেশি কর্মীর চেয়ে মালয়েশিয়ানদের প্রাধান্য থাকবে বলে ঘোষণা করেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, বিদেশি কর্মী বা শ্রমিকরা দেশটির আইনকানুন মেনে চললে তাদের সুরক্ষা দেওয়া হবে। কিন্তু আইন না মানলে, নিয়ম লঙ্ঘন করলে তাদের ব্যবসা-বাণিজ্য বাজেয়াপ্ত হবে। রোহিঙ্গাসহ জাতি-ধর্ম নির্বিশেষে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জারি থাকবে।

দেশটির সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তার সরকার বিদেশি শ্রমিক ব্যবস্থায় যাতে সিন্ডিকেটের প্রভাব না থাকে, সে জন্য আরো কঠোর ও সুপরিকল্পিত নীতি অনুসরন করতে যাচ্ছে। 

Logo