Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ৫০৩ অবৈধ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৯:৩৮

মালয়েশিয়ায় অভিযানে ৫০৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ব্যাপক ধরপাকড় চলছে। গত দুই দিনে দেশটির বিভিন্ন এলাকা থেকে ৫০৩ জন অবৈধ বিদেশিকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক জাকারিয়া সাবান জানিয়েছে, আটককৃতরা ইমিগ্রেশন পাসের অপব্যবহার, ভিসা শেষ হওয়ার পরও দেশটিতে থেকে যাওয়া, মেয়াদ শেষ হয়ে যাওয়া পাস, বৈধ ভ্রমণ নথি না থাকার মতো নানা অভিযোগে আটক হয়েছে।

এই অভিযানে কোনো বাংলাদেশি আছেন কিনা, থাকলে কতজন সে সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। অভিযানে ২ হাজার ২৬০ জন নিয়োগকর্তাকেও জেরা করা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি দুই বাংলাদেশিকে খুঁজে পেতে সমন জারি করেছে। তাদের একজন ফারদিন মাহি অন্যজন সুমন হোসেন। তাদের আদালতে ৩ সেপ্টেম্বর হাজির হতে বলেছে। এই দুইজনকে দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হিসেবে পেতে চাইছে আদালত। তবে মামলার বিষয়ে বিস্তারিত কোনে কিছু জানানো হয়নি।

Logo