Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর,৯ জুলাই,২০২৬

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের বাধ্যতামূলক সুরক্ষা বীমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২১:৫৬

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের   বাধ্যতামূলক সুরক্ষা বীমা

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য সুরক্ষা বীমার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ান কর্মীদের জন্য ঐচ্ছিক করা হলেও, বিদেশি কর্মীদের জন্য সোশ্যাল সিকিউরিটি কর্মসূচিতে নিবন্ধন ও নির্ধারিত পরিমানে অর্থ দেয়া আগের মতোই বাধ্যতামূলক থাকবে।

বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বিভিন্ন পক্ষের মতামত ও জনসাধারণের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে স্থানীয় কর্মীদের জন্য নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে। তবে বিদেশি কর্মীদের ক্ষেত্রে বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর ফলে মালয়েশিয়ায় কর্মরত লাখো বাংলাদেশিসহ নেপাল, ইন্দোনেশিয়া, ভারত এবং অন্যান্য দেশের বিদেশি কর্মীদের ২৪ ঘণ্টার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা বাধ্যতামূলক থাকবে।

এই কর্মসূচির আওতায় কর্মীরা শুধু কর্মস্থলে দুর্ঘটনার ক্ষেত্রেই নয়, কর্মঘণ্টার বাইরে বাসায়, যাতায়াতের সময় কিংবা ব্যক্তিগত কাজে দুর্ঘটনার শিকার হলেও নির্ধারিত আর্থিক ও সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন। ফলে আকস্মিক দুর্ঘটনা বা অক্ষমতার মতো পরিস্থিতিতে কর্মী এবং তাঁর পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বাধ্যতামূলক এই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের কর্মজীবনের পাশাপাশি কর্মস্থলের বাইরেও দুর্ঘটনাজনিত ঝুঁকির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

মানবসম্পদমন্ত্রী জানান, চলতি বছরের শেষ দিকে কর্মসূচিটির বাস্তবায়ন ও কার্যকারিতা পর্যালোচনা করবে দেশটির সরকার। 

Logo